Glass Lettuce Seeds
Product Name: Glass Lettuce Seeds (Green Lettuce / Leaf Lettuce)
Product Code: 022
Product Description:
Grow fresh, crisp, and nutrient-packed lettuce in your garden with AGROVA’s premium-quality seeds. Perfect for home gardens and commercial cultivation, these high-germination seeds yield lush, vibrant green heads with ruffled leaves that are ideal for fresh salads, burgers, and sandwiches.
-
Seed Pack Details: 2 Grams (Approx. 1500 grains/seeds)
-
Growing Time: 45 to 60 days from sowing to harvest.
-
Harvest Weight: Typically yields a mature plant weight of 200g to 500g per head.
How to Grow Details:
-
Soil & Climate: Thrives best in loose, fertile, well-draining, and moisture-retentive soil enriched with organic compost (ideal pH 6.0–7.0). Prefers cool weather conditions.
-
Sowing: Sow seeds shallowly, about 0.25 to 0.5 inches deep. You can start them in seedling trays or sow directly. Maintain a plant spacing of 20–30 cm apart.
-
Watering & Care: Keep the soil consistently moist with regular, light watering. Avoid extreme heat and water stress to prevent bitterness or early bolting. Keep the area weed-free.
-
Harvesting: Harvest outer leaves as needed for continuous picking, or cut the entire head at the base once fully mature and firm.
বাংলা সংস্করণ (Bangla Version)
পণ্যের নাম: লেটুস বীজ (সবুজ লেটুস / পাতা লেটুস)
পণ্যের কোড: 022
পণ্যের বিবরণ:
এগ্রোভার (AGROVA) প্রিমিয়াম মানের বীজের সাহায্যে আপনার ছাদবাগানে বা জমিতে চাষ করুন তাজা ও পুষ্টিকর লেটুস শাক। এই বীজগুলো থেকে চমৎকার কুঁচকানো সবুজ পাতার সতেজ লেটুস জন্মায়, যা সালাদ, বার্গার ও স্যান্ডউইচের জন্য অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু।
-
বীজের পরিমাণ: ২ গ্রাম (প্রায় ১৫০০ দানা/বীজ)
-
ফলনের সময়: বীজ বপন থেকে ফসল সংগ্রহ পর্যন্ত ৪৫ থেকে ৬০ দিন সময় লাগে।
-
ফলন পরবর্তী ওজন: প্রতিটি পূর্ণাঙ্গ লেটুসের ওজন সাধারণত ২০০ গ্রাম থেকে ৫০০ গ্রাম পর্যন্ত হয়।
চাষপদ্ধতি ও পরিচর্যা:
-
মাটি ও আবহাওয়া: ঝুরঝুরে, উর্বর ও জৈব সার সমৃদ্ধ মাটিতে এটি সবচেয়ে ভালো জন্মায় (মাটির আদর্শ পিএইচ ৬.০–৭.০)। ঠান্ডা আবহাওয়া এই ফসলের বৃদ্ধির জন্য সবচেয়ে উপযোগী।
-
বীজ বপন: বীজ প্রায় ০.২৫ থেকে ০.৫ ইঞ্চি গভীরে বপন করতে হবে। চাইলে বীজতলায় চারা তৈরি করে অথবা সরাসরি মাটিতে রোপণ করা যায়। গাছ থেকে গাছের দূরত্ব ২০–৩০ সেন্টিমিটার রাখা উচিত।
-
পানি ও পরিচর্যা: নিয়মিত হালকা সেচের মাধ্যমে মাটির আর্দ্রতা সবসময় বজায় রাখুন। অতিরিক্ত গরমে বা পানির অভাবে পাতার স্বাদ তেতো হয়ে যেতে পারে। জমি সবসময় আগাছামুক্ত রাখুন।
-
ফসল সংগ্রহ: প্রয়োজন অনুযায়ী গাছের বাইরের পাতাগুলো ভেঙে তুলে নিতে পারেন, অথবা পুরো গাছটি গোড়া থেকে কেটে সংগ্রহ করতে পারেন।

